শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডে আগুন নিয়ন্ত্রণে

আরমান কবীর: [২] টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার বিকেল ৩টা ১৪ মিনিটের দিকে আগুন লাগে। তবে কোন রোগীর ক্ষতি হয়নি।

[৩] টাঙ্গাইল ফারার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত চলে আসি। এসেই আমরা ২মিনিটের মধ্যে আগুণ নিয়ন্ত্রনে আনি। তবে সব মিলিয়ে আমাদের পনের মিনিট সময় লাগে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

[৪] টাঙ্গাইলের জেলা প্রশাসক ড: আতাউল গণি বলেন, আগুনের ঘটনায় কোন ক্ষতি হয়নি। আইসিউ ওয়ার্ড দশজন রোগি ছিলো। আমরা তাদের দ্রুত সরাতে সক্ষম হয়েছি।

[৫] তিনি আরও বলেন, আমরা ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়