শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডে ছুটির সময়ে করোনা আক্রান্ত রিশভ পান্ট

স্পোর্টস ডেস্ক: [২] আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে ভারতীয় ক্রিকেটাররা লন্ডনেই থেকে গেছেন। মাঝখানে কিছুদিন ছুটি কাটিয়ে ডারহামে ক্যাম্প করতে চলেছেন কোহলিরা। সেই ক্যাম্পের শুরুতে সঙ্গী হতে পারেননি রিশভ পান্ট। করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন তিনি।

[৩] উইকেটরক্ষক-ব্যাটসম্যান পান্ট গত আট দিন ধরে আইসোলেশনে আছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দলের সঙ্গে ডারহামে যেতে পারেননি। ২৩ বছর বয়সী তারকা নেগেটিভ হলেই ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছে বিসিসিআই।

[৪] বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, দলের আর কোনো সদস্যের টেস্টের ফল পজিটিভ আসেনি। আর পান্ট আক্রান্ত হয়েছেন ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে।

[৫] পান্ট সপ্তাহ দুই আগে ইউরোর ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে তাতেই স্বাস্থ্যবিধির নড়চড় করে ফেলেছেন তরুণ তারকা। গ্যালারিতে বসে খেলা দেখার মাস্কহীন কিছু ছবিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। আসছে ৪ আগস্ট মাঠে গড়াবে ইংল্যান্ড-ভারতের পাঁচ টেস্টের সিরিজ। ২০ জুলাই অনুশীলন ম্যাচে নামবেন কোহলি-রোহিতরা। - জি নিউজ/ চ্যানেলআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়