শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বারে বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী আটক

শাহিদুল ইসলাম: [২] কুমিল্লার দেবিদ্বারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১০ যাত্রাবাড়ী)’র অভিযানে বিদেশি ১টি রিভলভারসহ জাহাঙ্গীর আলম (৪২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে।

[৩] বুধবার (১৪ জুলাই) দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল পশ্চিম পাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

[৪] আটক জাহাঙ্গীর আলম (৪২) ওই এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন জনু মেম্বারের ছেলে।

[৫] এ বিষয়ে দেবিদ্বার থানায় যোগাযোগ করলে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-১০’র ধলপুর যাত্রাবাড়ী ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানীর ডিএডি আলাউদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ দল দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে একটি বিদেশী অস্ত্রসহ আটক করা হয়। এ সংক্রান্ত দেবিদ্বার থানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-১০ যাত্রবাড়ী ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানীর ডিএডি মোঃ আলাউদ্দিন বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করেন।

[৬] থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডাকাতি, দুস্যতাসহ বিভিন্ন থানায় আরও তিনটি মামলা রয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

[৭] এ বিষয়ে বৃহস্প্রতিবার (১৫ জুলাই) সকাল ১১টায় দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান জানান, র‌্যাবের অভিযানে এক ব্যাক্তিকে একটি রিভালভার সহ আটক হয়েেেছ। দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করে আসামিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়