শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের রাজৈরে যুবকের মরদেহ উদ্ধার

আকাশ আহম্মেদ: [২] উপজেলায় সুমন বৈধ্য (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার আমগ্রাম ইউনিয়নের দক্ষিনপাড়া এলাকার একটা জামি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমন একই গ্রামের নির্মল বৈধ্যর ছেলে।

[৩] পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি একটি পুরাতন মোবাইল ফোন কেনে সুমন। এ নিয়ে তার পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বুধবার (১৪ জুলাই) সকালে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তাকে আর খুজে পায়নি স্বজনরা। পরের দিন সকালে নতুন ঘর নির্মাণের জন্য মাটি ভরাট করা নিজ জমির মধ্যে তার লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসি। পরে রাজৈর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

[৪] রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন হাওলাদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিষপানে আত্মহত্যা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়