শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৮:০৬ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের ১৪ দিনে শনাক্ত প্রায় দেড় লাখ, মৃত্যু আড়াই হাজারে অধিক

শিমুল মাহমুদ: [২] বুধবার লকডাউন শিথিলের আগের দিন প্রাণঘাতী করোনায় আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২ জনে। আর নতুন করে শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৮৩ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন। মৃত্যু পৌঁছালো ১৭ হাজার ৫২ জনে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ২৮০ জন। আর এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪৯ জন।

[৪] রাজধানীর বিভিন্ন কোভিড ডেটিকেডেট হাসপাতালে আসা রোগীর স্বজনরা বলছেন, একের পর এক হাসপাতাল ঘুরেও বেড পাওয়া যাচ্ছে না। শ্বাসকষ্ট নিয়ে এসব রোগীদের আইসিইউ প্রয়োজন হচ্ছে। কিন্তু তা জেনো সোনার হরিণ।

[৫] কর্মরত চিকিসকরা বলছে, করোনা থেকে মৃক্তি লাভের পর সুস্থ হয়ে বাড়ি ফেরার তুলনায় নতুন রোগী বেশি। ফলে আর ভর্তি জন্য যারা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছেন তাদের অধিকাংশের অবস্থা সংকটাপন্ন। তাদের মধ্যে উল্লেখযোগ্য রোগী ঢাকার বাইরের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়