শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশুবাহী ট্রাক থেকে চাঁদা তুললেই কঠোর শাস্তি: এসপি শাকিলুজ্জামান

সোহেল মিয়া: [২] পশুবাহী ট্রাক থেকে কোন রকম চাঁদা নেওয়ার চেষ্টা করলে তা কঠোর ভাবে দমন করা হবে। তাছাড়া পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে যাওয়ার জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বৃহত্তর দৌলতদিয়া ঘাটে আসা পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে পারাপার করা হবে জানিয়েছেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

[৩] এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা পশুর ট্রাকগুলোকে ঈদের আগে ঘাট এলাকায় ফেরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। ফেরির জন্য মহাসড়কে ঘন্টার পর ঘন্টা যাতে পশুবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করতে না হয় এবং পশুবাহী ট্রাক থেকে যেন কোন রকম চাঁদা আদায়ের চেষ্টা না করা হয় সে জন্য এরই মধ্যে সকল নির্দেশনা দিয়েছেন এসপি শাকিলুজ্জামান।

[৪] অন্যদিকে ঘাট সংশ্লিষ্টরা বলছেন, মহামারি করোনাভাইরাসের মহামারি বিস্তার রোধকল্পে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ কারণে যাত্রীবাহী যানবাহন (গণপরিবহন) চলাচল শুরু হবে। ঘাটে যাত্রী যানবাহন সিরিয়ালে থাকলেও পশুবাহী ট্রাকগুলো দ্রুত সময়ে পার হবে।

[৫] বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, পশুবাহী ট্রাকগুলো যাতে দৌলতদিয়া ঘাট দিয়ে ঠিকভাবে যেতে পারে সে বিষয়ে বিশেষ খেয়াল রাখা হবে। তাছাড়া পশুবাহী ট্রাকগুলো ঘাটে ভোগান্তি ছাড়াই অগ্রাধিকার ভিত্তিতে পার হবে।

[৬] রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হবে। সময় মতো যাতে ব্যবসায়িরা তাদের কোরবানির পশু হাটে তুলতে পারেন সে দিকটা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাছাড়া পশুবাহী ট্রাক থেকে কেউ চাঁদা তুললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়