শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৩:৪৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন নির্বাচন নিয়ে প্রথমবারের মতো ট্রাম্পকে কঠোর জবাব বাইডেনের

সুমাইয়া ঐশী: [২] গত বছরের নির্বাচনে হারের পর থেকেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলে আসছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে ছোট-খাটো প্রতিবাদ করলেও মঙ্গলবার কড়া সুরে কথা বললেন জো বাইডেন। ট্রাম্পের নাম উল্লেখ না করেই তার প্রতি কঠোর বার্তা দিয়েছেন বাইডেন। আল জাজিরা

[৩] পেরসিলভেনিয়ার ফেলাডেলফিয়ায় ট্রাম্পের নাম উল্লেখ না করেই বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের নিয়ম হলো, হেরে গেলে সেই ফলাফলকে মেনে নিয়ে সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করা। পরের বার আবারো আপনি চেষ্টা করতে পারবেন। তবে কেবল মাত্র আপনি এই ফলাফলে খুশি নন বলে গোটা প্রক্রিয়াকেই ভুয়া বলে অপবাদ দিতে পারেন না। এটা কোনো আমেরিকানের আচরণ হতেই পারে না, সেটা গণতন্ত্রও নয়।

[৫] বাইডেন আরো বলেন, একটি কলঙ্কজনক সময়ের সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। স্বচ্ছ ও স্বাধীন নির্বাচনকে মিথ্যা অভিযোগে জর্জরিত করার চেষ্টা চলছে। গৃহযুদ্ধের পর থেকে গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষার মধ্যে রয়েছি আমরা। এখন এক হয়ে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়