শিরোনাম
◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর ◈ গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব, টানা বাড়ছে অপরিশোধিত তেলের দাম ◈ মধ্যপ্রাচ্যের সংঘাত: কে কার মিত্র, কে কার প্রতিপক্ষ?

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০১:৪৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে করোনায় মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী কানিজ রেহনুমা

স্বপন দেব : [২] চিকিৎসাধানী অবস্থায় সুপ্রিম কোর্টের আইনজীবী কানিজ রেহনুমা রব্বানী (৩৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ জুলাই) ভোরে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

[৩] হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংসু লাল রায় জানান, রাত সোয়া ৩টার দিকে তাকে নিয়ে আসা হয় এবং ভোর ৪টার দিকে তিনি ইন্তেকাল করেন। কানিজ সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জের পিপি অ্যাভভোকেট শামসুন্নাহার বেগমের (শাহানা রব্বানী) মেয়ে।

[৪] কানিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদহোসেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

[৫] কানিজ রেহনুমা রব্বানী ২০১৭ সালের ১ জানুয়ারি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তুর্ভুক্ত হন। তার স্বামী উপজেলা নির্বাহী কর্মকর্তা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়