শিরোনাম
◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০১:০০ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক এর যাত্রা শুরু

মাহবুবুর রহমান : [২] নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর উদ্যোগে নোয়াখালীতে 'শেখ রাসেল অক্সিজেন ব্যাংক' এর যাত্রা শুরু করেছে। নোয়াখালী জেলা ছাত্রলীগের তত্বাবধানে পরিচালিত হবে এই অক্সিজেন ব্যাংক।

[৩] বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অক্সিজেন ব্যাংক উদ্বোধন করেন একরামুল করিম চৌধুরী এমপি।প্রাথমিকভাকে ২০ টি সিলিন্ডার নিয়ে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়।

[৪] এসময় একরামুল করিম চৌধুরী বলেন, আজ অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য ২০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছি। খুব দ্রুত আরো ৩০ টি সিলিন্ডার এই অক্সিজেন ব্যাংকের সাথে যুক্ত হবে। আজ ১ লাখ মাস্ক বিতরণের জন্য দিয়েছি।অল্পকিছুদিনের মধ্যে এই আরো লাখ মাস্ক বিতরণের জন্য দেওয়া হবে।

[৫] জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাসের,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু নাছের, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব ও জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়