শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অসহায় মানুষের পাশে ত্রাণ ও ওষুধ নিয়ে রামু সেনানিবাসের সেনাসদস্যরা

কামাল শিশির: [২] দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার রোধকরতে গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকার গত ১ জুলাই থেকে কঠোরলকডাউন ঘোষণা করেছে।

[৩] করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায়জনগণকে সচেতন রাখার অংশ হিসেবে পর্যটন নগরী কক্সবাজারজেলা ও বৃহত্তর চট্টগ্রাম জেলার বেশ কয়েকটি উপজেলায় বেসামরিকপ্রশাসনকে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন তাদের সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

[৪] লকডাউন কার্যকর করার পাশাপাশি সেনাসদস্যরা কর্মহীন, দুঃস্থঅসহায় মানুষের কাছে নিজেদের রেশন বাঁচিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে।

[৫] এরই ধারাবাহিকতায় ৯ জুলাই কক্সবাজার সদরএবং রামু উপজেলার প্রত্যন্ত এলাকায় কর্মহীন হতদরিদ্র ১০০০ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে রামু সেনানিবাসের সেনাসদস্যরা।

[৬] ১০ জুলাই চট্টগ্রাম জেলায় ৭৫০ এবং চকোরিয়া উপজেলায় ২৫০ জন কর্মহীন হত দরিদ্র মানুষের কাছে রামু সেনানিবাসের সেনাসদস্যরা তাদের সঞ্চিত রেশন হতে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রকৃত অভাবগ্রস্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের হাতে পৌঁছে দিয়েছেন।

[৭] এছাড়া ১৩ জুলাই চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর বিশেজ্ঞ চিকিৎসকদল রোগীদের প্রয়োজনিয় ওষুধ ও বিতরণ করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়