শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কোভিড অতিমারির তৃতীয় ঢেউ ‘অনিবার্য: আইএমএ

রাশিদুল ইসলাম : [২] ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির তৃতীয় ঢেউ কেউ আটকাতে পারবে না। তা ‘অনিবার্য’ বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] ‘আইএমএ’ জানিয়েছে, কোভিড বিধি না মেনেই রাস্তাঘাটে বেরিয়ে পড়ছে সাধারণ মানুষ। সে ব্যাপারে কোনওরকম সরকারি পদক্ষেপ চোখে পড়ছে না। আইএমএ উদ্বেগ প্রকাশ করে বলে, ‘ঘুরতে যাওয়া, তীর্থযাত্রা, ধর্মীয় সমাবেশ সবই জরুরি। কিন্তু এ সবের জন্য আর কয়েকটি মাস অপেক্ষা করাই যায়। টিকাকরণ ছাড়াই জনসমাবেশে অনুমতি দেওয়া হলে তা তৃতীয় ঢেউকে নিশ্চিতভাবে ত্বরাণ্বিত করবে। আগামী দু/তিন মাসের মধ্যেই তা আছড়ে পড়বে। এ সময়ে আমাদের আরও সচেতন হওয়া জরুরি।’

[৪] আইএমএ’র মতে এই পরিস্থিতিতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে।

[৫] এদিকে ভারতের তিরুবনন্তপুরমে আরও চারজনের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৩। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রাজ্যজুড়ে সতর্কতা জারি করার কথা জানিয়েছেন।

[৬] ভারতে স্পুটনিক-ভি টিকা তৈরির অনুমতি পেয়েছে সেরাম ইনস্টিটিউট। বছরে ৩০ কোটি টিকা তৈরির চুক্তি স্বাক্ষর করেছে সেরাম। এই টিকার প্রযুক্তি আমদানিতে আগেই সেরামকে অনুমতি দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়