শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:১৯ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলের ক্যান্টিনে চিতা!

নিউজ ডেস্ক: বন্যপ্রাণীদের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা বিরল নয়। তবে সঠিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে এসব বন্যপ্রাণীদের লোকালয় থেকে তাড়ানো না গেলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর জেলার বন কর্মীরা স্কুলে ঢুকে পড়া এক চিতাবাঘকে নিয়ে বিপাকে পড়েছিলেন।

একটা পুরুষ চিতা আহত অবস্থায় স্কুলের ক্যান্টিনে ঢুকে পড়ে। চিতাটিকে উদ্ধারে স্থানীয় বনবিভাগের সাথে বন্যপ্রাণীদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ওয়াইল্ড লাইফ এসওএস যোগ দেয়।

ওয়াইল্ড লাইফ এসওএসের ইউটিউবে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, চার ঘণ্টা চেষ্টার পর চিতাটিকে উদ্ধার করা হয়। রান্নাঘরের ক্যান্টিনের দরজায় ছিদ্র করে চিতাটিকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হয়।

বর্তমানে চিতাটির চিকিৎসা চলছে মানিকদোহ চিতা উদ্ধার কেন্দ্রে। চিতাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে ওয়াইল্ড লাইফ এসওএস এক পোস্টে জানিয়েছে। সূত্র : আউটলুক ইন্ডিয়া, এনডিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়