শিরোনাম
◈ আজ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিশ্বকাপে খেল‌তে না পারার হতাশা কাটিয়ে উঠছে ক্রিকেটাররা, বল‌লেন কোচ সিমন্স ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন 

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিসিবির পণ্য কিনতে নিম্ন আয়ের মানুষের দীর্ঘ লাইন

সমীরণ রায়: [২] করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ফলে স্বল্প মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাড়িয়েছেন। তবে এসব লাইনে মাস্ক বা স্বাস্থ্যবিধির বালাই নেই। এতে করে করোনা সংক্রমণ আরও বেশি বৃদ্ধি পেতে পারে বলে মনে করেছেন সচেতন সমাজ।

[৩] মঙ্গলবার রামপুরা, তেজগাঁও, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন টিসিবির পণ্য কেনার জন্য। তবে লাইনের বাইরে থেকেও পন্য কিনছেন বহিরাগতরা এমনও অভিযোগ করছেন ক্রেতারা। এতে ক্ষিপ্ত হচ্ছেন লাইনে দাড়িয়ে থাকা সাধারণ ক্রেতারা।

[৪] মো. রুবেল হোসেন বলেন, সকাল ১১টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আমার সিরিয়াল নম্বর ৮। কিন্তু আমার আগে লাইন ছাড়া কে বা কারা এসে টিসিবির পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। বলতে পারছিনা।

[৫] টিসিবির গাড়ির সামনে বহিরাগতদের ভিড় কেন জানতে চাইলে তারা বলেন, আমরা এখানে ভলেন্টিয়ারের কাজ করছি।

[৬] টিসিবির পণ্য আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে। ট্রাকসেলে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুরের ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে পাওয়া যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়