শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০১:৩৩ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিল মৌলভীবাজার জেলা সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন

স্বপন দেব: [২] করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার সদর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে মৌলভবাজার জেলা সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকা। রোববার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।

[৩] জেলা সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এর পক্ষে পৌর মেয়র ফজলুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ি সাবেক চেম্বার অব কর্মাসের সভাপতি ডা. এম এ আহাদ সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও ভারপ্রাপ্ত তত্ববধায়ক ডা. বিনেন্দু ভৌমিক এর কাছে এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

[৪] এসময় প্রেসক্লাবে সাধারন সম্পাদক পান্না দত্তসহ সাংবাদিক, হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৫] নতুন যুক্ত ২০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মোট অক্সিজেন সিলিন্ডার হলো ২৯০টি। যা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে বিশেষ ভুমিকা রাখবে।

 

  • সর্বশেষ