শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের রাজৈর উপজেলা চেয়ারম্যান মারা গেছেন

আকাশ আহম্মেদ:[২] উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম,এ মোতালেব মিয়া মারা গেছেন। মঙ্গলবার (১৩ জুলাই) ভোররাত সাড়ে ৫ টার সময় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘ বছর যাবত উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

[৩] পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। প্রতি সপ্তাহে ৩-৪ বার ডায়ালাইসিস করা লাগতো। কিন্তু তার মেয়ে রাজৈর পৌরসভা আ.লীগের যুগ্ন আহবায়ক গোপা শারমিন গত ২৮ জুন করোনায় আক্রান্ত হয়। এরপর তাকে ডায়ালাইসিস করাতে না পারায় কয়েকদিন আগে উপজেলা কোয়ার্টার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা নিয়ে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়