শিরোনাম
◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস ◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৫:৩৩ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট বিভাগের মধ্যে সেরা হলো মৌলভীবাজারের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

স্বপন দেব: [২] পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য সেবা কার্যক্রমে সিলেট বিভাগের মধ্যে সেরা হয়েছে মৌলভীবাজারের “মা ও শিশু কল্যাণ কেন্দ্র”।

[৩] বিশ্ব জনসংখ্যা দিবসের ভার্চ্যুয়াল আলোচনা সভায় পরিবার পরিকল্পনা, সিলেট বিভাগের সচিব মোঃ কুতুব উদ্দিন এ ঘোষণা প্রদান করেন।

[৪] সভায় শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র কারিগরিতে মৌলভীবাজারের “মা ও শিশু কল্যাণ কেন্দ্র” এর নাম ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বজিৎ ভৌমিক এ তথ্য নিশ্চিত করেছেন।

[৫] গত ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত সময়ে সিলেট বিভাগে সব কয়টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মা ও শিশুস্বাস্থ্য সেবার শ্রেষ্ঠত্ব বিচারে সকল পর্যায়ে সেরা অবস্থানে থাকায় মৌলভীবাজারের মা ও শিশু কল্যাণ কে সিলেট বিভাগে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।

[৬] এর আগে গত বছরেও মৌলভীবাজারের মা ও শিশু কল্যাণ কেন্দ্র সিলেট বিভাগে শ্রেষ্ঠ হয়েছিলো। এনিয়ে টানা ৬ষ্ঠ বারের মতো মৌলভীবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র শ্রেষ্ঠত্বের স্থান ধরে রাখলো। করোনা ভাইরাসের দুর্যোগ কালিন সময়েও মা ও শিশু সেবা অব্যাহত রাখেছেন মৌলভীবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিশ্বজিৎ ভৌমিক।

[৭] দেশের স্বাস্থ্যসেবা খাতের প্রতিকূল অবস্থার মধ্যেও এখানে মা ও শিশুস্বাস্থ্য সেবা বিনামূল্যে নিরবিচ্ছিন্ন ভাবে প্রদান করা হয়। ক্লিনিকের ডাক্তার বিশ্বজিৎ ভৌমিক বলেন এ সম্মাননা মা ও শিশু কল্যাণ কেন্দ্র টিমের সকল সদস্যের কাজের অনুপ্রেরণা যোগাবে।

 

  • সর্বশেষ