শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন কিশোরীর মৃত্যু

আবুল বাশার: [২] ময়মনসিংহের ভালুকায় পুকুরের পানিতে ডুবে ফাইজা আক্তার নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর মৃত্যু হয়েছে।

[৩] মৃতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামের মোঃ আবুল বাশারের মেয়ে মানসিক ভারসাম্যহীন কিশোরী ফাইজা আক্তার (১৩) বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।

[৪] তাকে অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে স্থানীয় লোকদের সহায়তায় পুকুরে জাল ফেলে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতের বাবাও মানসিক ভারসাম্য হীন। ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি ভারসাম্যহীন। সে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়