শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাঙ্গেরির বৃত্তি পেলেন বাংলাদেশের ৯৬ শিক্ষার্থী

শরীফ শাওন: [২] হাঙ্গেরি সরকার ২০২১-২২ সালে উচ্চশিক্ষার জন্য মনোনিত এসকল শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি শিক্ষা ব্যয় বহন করবে। সম্প্রতি এসকল শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

[৩] মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে সম্প্রতি এ বিষয়ে সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী তিন বছর বাংলাদেশি শিক্ষার্থীদের বার্ষিক ১৩০টি করে বৃত্তি প্রদান করবে। শিক্ষার্থীরা হাঙ্গেরিতে পূর্ণ বৃত্তি সহকারে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

[৪] এর আগে ২০১৭ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, তিন বছর ধরে হাঙ্গেরি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক ১০০টি বৃত্তি প্রদান করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়