শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডায় সাবেক সৌদি গোয়েন্দার বিরুদ্ধে মামলা করেছেন যুবরাজ বিন সালমান

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্র ও কানাডার আদালতে চলছে দুর্নীতির দুটি মামলা। সৌদি এই মামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই পক্ষভুক্ত নয়। এরপরও মামলা দুটি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ধারণা, আদালতে এই দুই মামলার বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে দেশটির অতিগোপনীয় রাষ্ট্রীয় তথ্য প্রকাশ হয়ে যেতে পারে। এএফপি

[৩] এ কারণে মামলা দুটির বিচারপ্রক্রিয়ায় নজিরবিহীন হস্তক্ষেপের চিন্তাভাবনা করছে ওয়াশিংটন। চলমান মামলা দুটি বেশ আলোচিত। মূলত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেশটির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের ক্ষমতার লড়াইয়ের বহিঃপ্রকাশ এসব মামলা। একসময় নায়েফের ঘনিষ্ঠ ছিলেন সাদ আল জাবরি। ফ্রান্স ২৪

[৪] সৌদি প্রশাসনের গোয়েন্দা দপ্তরসহ গুরুত্বপূর্ণ নানা পদে দায়িত্ব পালন করেছেন। এখন কানাডায় স্বেচ্ছায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে মার্কিন সরকারের সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্ঠ থেকে কাজ করেছেন তিনি।

[৫] ২০১৭ সালে নায়েফের পরিবর্তে মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা বাড়লে দেশ ছাড়েন সাদ। তাকে হত্যার চেষ্টা করেন বিন সালমান। তবে ব্যর্থ হন। সৌদি আরবে আটক করা হয় সাদের দুই সন্তানকে।

  • সর্বশেষ