শিরোনাম
◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়পুরায় শিশু ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেফতার

এম আজিজুল ইসলাম: [২] নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৈকত মিয়া (২১) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

[৩] মামলা সূত্রে জানাযায়, গত ৯ জুলাই শুক্রবার সকালে মাছ ধরে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই বাড়ির হযরত আলীর ছেলে সৈকত । পরে অহিদুল্লাহর ধৈঞ্চা ক্ষেতে নিয়ে জোর পূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে।

[৪] এ সময় মেয়েটির আত্মচিৎকারে তার চাচা শহিদুল্লাহ বের হয়ে ঘটনা দেখে ডাকাডাকি করলে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। এসময় হাতেনাতে ধরা পড়ে সৈকত। পরে পুলিশকে খবর দিলে পুলিশ সৈকতকে থানায় নিয়ে যায়।

[৫] রায়পুরা থানার এসআই আতিক জানান, স্থানীয়রা অভিযুক্ত সৈকতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। শিশুটির মায়ের মামলার প্রেক্ষিতে সৈকতকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

[৬] অভিযুক্ত সৈকতের বাড়িতে গিয়ে তার বাবা হযরত আলীকে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অনীহা দেখান। স্থানীয় সূত্রে জানা যায়,অভিযুক্ত সৈকতের বাবা হযরত আলী বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে স¤পৃক্ত রয়েছে।

[৭] এদিকে এক শ্রেনীর স্বার্থান্বেষী মহল টাকার বিনিময়ে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং মামলা না তুলে নিলে দেখে নেবে বলে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান ভুক্তভোগীর পরিবার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়