শিরোনাম
◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে?

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ১২:১৮ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ১২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় দুস্থ ও অসহায় রোগীদের পাশে রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল

কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজারের উখিয়ায় করোনা পরিস্থিতির এই সংকটময় সময়ে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

[৩] রবিবার (১১ জুলাই) উখিয়া ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ৪১০ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়।

[৪] এছাড়াও চিকিৎসা সেবা প্রাপ্ত রোগীদের সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। রামু সেনানিবাস সুত্রে জানা যায়, সিএমএইচ রামু এবং ফিল্ড এ্যম্বুলেন্স এর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এই চিকিৎসা সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন। চলমান লকডাউন পরিস্থিতিতে স্থানীয় রোগীদের কাঙ্খিত চিকিৎসা সেবা পেতে অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে। করোনাকালীন সেনাবাহিনীর এ চিকিৎসা সহায়তা স্থানীয় রোগীদের স্বাস্থ্য সেবার পাশাপাশি দূর্যোগ মোকাবেলায় অনেকটা সহায়ক ভুমিকা পালন করবে। সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কার্যক্রম স্থানীয় গরীব ও অসহায় মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

[৫] করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন তথা রামু সেনানিবাস ও এর অধীনস্থ সেনানিবাসের সেনাসদস্যরা কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন জনহীতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ই ধারাবাহিকতায় আগামীতে কক্সবাজার জেলার অন্যান্য উপজেলাতেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

  • সর্বশেষ