শিরোনাম
◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেন্দ্র পরিবর্তন করে টিকা নেওয়ার সুযোগ বন্ধ: স্বাস্থ্য অধিদফতর

আব্দুল্লাহ মামুন: [২] রোববার স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে ভ্যাকসিন বিষয়ক সর্বশেষ তথ্য জানাতে গিয়ে এ কথা বলেন ভ্যাকসিন বিষয়ক ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

[৩] তিনি বলেন, ‘কেন্দ্র পরিবর্তন করে এখন আর টিকা নেওয়ার ব্যবস্থা থাকছে না, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। যার যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকেই মোবাইল ফোনে এসএমএস দেওয়া হবে।’

[৪] রেজিস্ট্রেশন এখন খুলে দেওয়া হয়েছে এবং ৩৫ বছরের ঊর্ধ্বে যে কেউ এখন টিকার জন্য নিবন্ধন করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘নিবন্ধনের পর এসএমএস দেওয়া হবে এবং তারপর নির্দিষ্ট দিনে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।’

[৫] আর যদি কেউ নির্দিষ্ট দিনের আগে অথবা পরে টিকা নিতে চেষ্টা করেন, তাহলে সবচেয়ে বড় সমস্যা হবে টিকা নেওয়ার তথ্য স্বাস্থ্য অধিদফতরের তথ্য ভাণ্ডারে যাবে না। আর তথ্য ভাণ্ডারে না গেলে টিকার দ্বিতীয় ডোজ এবং টিকার সার্টিফিকেট পেতে সমস্যা হবে।’ এ বিষয়টি সবাইকে বিশেষভাবে মনে রাখতে হবে জানিয়ে তিনি বলেন, ‘এটা খুবই জরুরি বিষয়।’

[৬] টিকা নিতে হলে অবশ্যই সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে বলে জানান তিনি।

[৭] ডা. শামসুল হক বলেন, ‘রেজিস্ট্রেশন করেই আমাদেরকে টিকা নিতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ ভ্যাকসিন নিতে পারবেন না, এ কথাটা বিশেষভাবে মনে রাখতে হবে।’ বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়