শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউয়ের ৩৪ বিভাগে নতুন চেয়ারম্যান নিযুক্ত

শাহীন খন্দকার:[২] বিএসএমএমইউ’র ৩৪ বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বিএসএমএমইউয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, গত ৮ জুলাই বৃহস্পতিবার নবনিযুক্ত চেয়ারম্যানদের হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। নবনিযুক্তরা হলেন, মেডিসিন অনুষদের এন্ডোক্রাইনোলজি বিভাগে অধ্যাপক ডা. মুহম্মদ আবুল হাসানাত, কার্ডিওলজি বিভাগে অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান,নেফ্রোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম,মনোরোগবিদ্যা বিভাগে অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, রিউমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, হেপাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. আইয়ুব আল মামুন, হেমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. সালাহ উদ্দীন শাহ, প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. একেএম মতিউর রহমান ভূঞা, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম এবং ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. আব্দুল বারী।

[৩] শিশু অনুষদের নিয়োগপ্রাপ্তরা হলেন, নিওন্যাটোলজি বিভাগে অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, শিশু বিভাগে অধ্যাপক ডা.সুরাইয়া বেগম,শিশু নেফ্রোলজি বিভাগে অধ্যাপক ডা. আফরোজা বেগম এবং শিশু হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগে অধ্যাপক এ টি এম আতিকুর রহমান। সার্জারি অনুষদের নিয়োগ প্রাপ্তরা হলেন জেনারেল সার্জারি বিভাগে (সার্জিক্যাল অনকোলজিসহ) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, অবসটেট্রিক্স এন্ড গাইনোকোলজি বিভাগে অধ্যাপক ডা. বেগম নাসরীন, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসতিয়াক আহমেদ শামীম, এ্যানেসথেসিয়া,

[৪] এ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. দেবাশীষ বনিক, অর্থোপেডিক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. শফিকুল আলম, কার্ডিয়াক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, অটোল্যারিংগোলজি- হেড এন্ড নেক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. আজহারুল ইসলাম, শিশু সার্জারি বিভাগে অধ্যাপক ডা. এ কে এম জাহিদ হোসেন এবং ভাসকুলার সার্জারি বিভাগে ডা. মো: সাইফ উল্লাহ খান।

[৫] বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের চেয়ারম্যান হলেন, এনাটমি বিভাগে অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, ল্যাবরেটরি মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. দেবতোষ পাল, ফার্মাকোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, ফিজিওলজি বিভাগে অধ্যাপক ডা. তাসকিনা আলী, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, ভাইরোলজি বিভাগে অধ্যাপক ডা. আফজালুন নেছা এবং মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শারমিন আহমেদ। ডেন্টাল অনুষদের নতুন চেয়ারম্যান হলেন, অর্থোডনটিক্স বিভাগে অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. ওয়ারেছ উদ্দীন এবং প্রস্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহবুবুর রহমান। নার্সিং অনুষদের গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক মেবেল ডি. রোজারিও।

[৬] এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম,উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ