শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০২:০২ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্ত ৭১০

জেরিন আহমেদ: [২] করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চ। একই সময়ে আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৮ জনসহ মোট মারা গেছেন ১৩ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬২ দশমিক ২৩ শতাংশ।

[৩] রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

[৪]তিনি আরো জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত একদিনে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২১১ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৯৬ জন। গত একদিনে কারোনায় মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১৩৮ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১৬ জন। সূত্র: বিডি জার্নাল, বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়