শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঁদলেন নেইমার, কাঁদলেন মেসিও

ডেস্ক রিপোর্ট: খেলা যখন শেষ, বাঁশি বাজলো শিরোপা জয়ের। সেইসঙ্গে ক্যামেরা মেসির দিকে। দেখা গেল মেসির কান্না। এ কান্না আনন্দের, নিজের জীবনের প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের। সঙ্গে জড়ো হলেন সতীর্থরা। শুরু হলো মেসিকে কাঁধে তুলে পুরো টিমের উল্লাস।

স্বপ্নপূণের এই উল্লাস যখন চলছিল তখন অপরদিকে কাঁদছিলেন নেইমার। এই কান্না বেদনার। হতাশার। বুক ভরা হতাশা নিয়েই তাই থামতে হয়েছে নেইমারকে। তবে মাঠে তিনি দাপিয়ে বেড়িয়েছেন। সতীর্থদের উৎসাহ যুগিয়েছেন, সমর্থকদের বলেছেন তাদের সমর্থনের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিতে।

কিন্তু এতকিছুর পরও আন্তর্জাতিক শিরোপা জিততে পারেননি। ২০১৪ বিশ্বকাপে ইনজুরিতে পড়েছিলেন। মাসের পর মাস বাইরে থেকেছেন মাঠের। ওই টুর্নামেন্টে ভরাডুবি হয়েছে তার দলেরও। গত বারের গল্পটা তো আরও হতাশার। দল কোপা আমেরিকা জিতেছে। অথচ নেইমার কি না খেলতে পারেননি ইনজুরির জন্য।

এবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং সর্বোচ্চ গোলদাতা- দুটো সেরা পুরস্কারই উঠল মেসির হাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়