শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ১০:২১ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুুরে বিএনপি'র ২ নেতা মারা গেছেন

আমজাদ হোসেন: [২] লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দু'জন বর্ষীয়ান নেতা ইন্তেকাল করেন।

[৩] শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় রামগতি উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.খোরশেদ আলম (৮০) এবং কমলনগর উপজেলার সাবেক চর কাদিরা ইউনিয়নের সভাপতি ও থানা সহ সভাপতি রুহুল আমিন (৭৫) মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

[৪] পরিবারিক সূত্রে জানা য়ায়, খোরশেদ আলম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ কালীন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বার্ধক্য জনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সচিন্ত্র রঞ্জন দাসের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।

[৫] এদিকে রুহুল আমিন বিভিন্ন রোগের সমস্যা দেখা দিলে তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি চিকিৎসা অবস্থায় ইন্তেকাল করেন।

[৬] তাদের মৃত্যুতে লক্ষ্মীপুর- ৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ,বি,এম আশরাফ উদ্দীন নিজান, ও বিএনপি'র উপজেলা সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী শোক জানিয়েছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়