শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৭:৪০ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম ও কুমিল্লায় পৌঁছেছে সিনোফার্ম ও মর্ডানার ১ লাখ ৮৩ হাজার টিকা

হ্যাপি আক্তার: [২] রোববার (১১ই জুলাই) সকালে চট্টগ্রামে সিভিল সার্জন কার্যালয়ে সিনোফার্মের ৭৮ হাজার ও মডার্নার ১ লাখ ৫ হাজার টিকা পৌঁছায়। চলতি সপ্তাহ থেকেই চালু হবে গণটিকা কার্যক্রম। ডিবিসি নিউজ

[৩] কোল্ড চেইন নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের কোল্ড স্টোরেজে রাখা হয়েছে এসব টিকা। পরবর্তীতে ধাপে ধাপে উপজেলা পর্যায়ে টিকা পৌঁছে দেয়া হবে।

[৪] এদিকে, শনিবার রাতে কুমিল্লায় পৌঁছেছে ১৩ হাজার ২শ' ডোজ মর্ডানার টিকা।

[৫] আনুষ্ঠানিকভাবে টিকার কার্টনগুলো গ্রহণ করেন জেলা প্রশাসন, পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা। এর আগে, শুক্রবার কুমিল্লায় পৌঁছায় সিনোফার্মের ৭৮ হাজার ৪শ' ডোজ টিকা।

[৬] ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

[৭] এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়