শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১১:১২ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুসলিম হওয়ার কারণে ভারতের নারী পাইলটকে অনলাইনে বিক্রির জন্য নিলামে উঠানো হয়েছে

নুরে আলম: [২] ভারতে রবিবার (৪ জুলাই) মুসলিম নারীরা দেখেন যে, নারী পাইলট হেনা খানসহ তাদের অনেককেই অনলাইনে পণ্য হিসাবে বিক্রির জন্য নিলামে ওঠানো হয়েছে। এর মধ্যে অন্যতম হলেন নারী পাইলট হেনা খান। সুল্লি ডিলস নামে একটি অ্যাপে তাদেরকে নিয়ে এমন বিজ্ঞাপন দেওয়া হয়। বিবিসি

[৩] বিবিসিকে হেনা খান বলেন, তার এক বন্ধু তাকে টুইট করে বিষয়টি সম্পর্কে জানায়।

[৪] তিনি অ্যাপে ঢুকে দেখতে পান তিনিসহ তার আরো অনেক পরিচিত মুসলিম নারীদের ছবি দিয়ে লেখা আছে আজকের ডিল।

[৫] হেনা খান প্রথমেই অ্যাপটির যে পেজে ঢোকেন- সেখানে ছিলো অচেনা এক নারীর ছবি। পরের দুই পাতায় তিনি তার কয়েক বন্ধুর ছবি এবং প্রোফাইল দেখতে পান। তার পরের পাতাতেই দেখতে পান তার নিজের ছবি এবং পরিচিতি।

[৬] তিনি আরো বলেন, আমি নিজে ৮৩টি নাম পেয়েছি। আরো হয়তো থাকতে পারে। তারা আমার ছবি নিয়েছে আমার টুইটার অ্যাকাউন্ট থেকে। কারণ ছবির সাথে আমার টুইটারের ইউজার নেম ছিলো। ঐ অ্যাপটি ২০ দিন ধরে অনলাইনে ছিলো, কিন্তু আমরা তা জানতেই পারিনি। দেখে আমার মেরুদণ্ড ঠাণ্ডা হয়ে যায়।

  • সর্বশেষ