শিরোনাম
◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় পরিবারের সাতজনসহ পাঁচ মাস বয়সী শিশুর করোনা শনাক্ত

আব্দুম মুনিব: [২] কুষ্টিয়ায় পাঁচ মাস বয়সী শিশু আয়েশার করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ শনাক্ত হয়েছে । বৃহস্পতিবার মেয়েকে কোলে নিয়ে সদর উপজেলা পরিষদে যান আয়েশার মা। সেখানে শিশুটির র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করোনা হয়। আয়েশার দাদা-দাদি, চাচা, বাবা-মা, ভাইসহ সাতজন করোনাভাইরাসে আক্রান্ত। তারা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

[৩] তাদের সঙ্গে যোগ হলো সেও। আয়েশাদের বাড়ি আড়ূয়াপাড়ার ৭৫ আমিনুল হক বাদশা সড়কে। সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ইনজামুল হক জানান, শিশুটির শরীরে সামান্য জ্বর ছাড়া আর কোনো লক্ষণ নেই। উপজেলায় প্রতিদিন র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে। সেখানে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন সেলিনা আক্তার চম্পা।

[৪] তিনি বলেন, রিপোর্ট পজিটিভ আসার পর শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আয়েশার চাচা হাফিজুর রহমান বলেন, বুধবার আমাদের পরিবারের সাত সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে শিশু আয়েশারও রিপোর্ট পজিটিভ এসেছে। তার এখন কোনো উপসর্গ নেই। জ্বর ছিল, তাও চলে গেছে। সে খাওয়া-দাওয়া করছে। বিছানায় শুয়ে খেলছে। পরিবারের অন্যরাও ভালো আছেন। আয়েশার জন্য দোয়া চান তিনি।

  • সর্বশেষ