শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জের আগুনের ঘটনায় আহতদের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ

মুস্তাফিজুর রহমান: [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জের আগুনের ঘটনায় আহতদের মাঝে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম। সে সময় সাথে ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক। শনিবার (১০ জুলাই) বিকেল পৌনে ৩টায় ঢামেক হাসপাতালে আহত ৩ নারী রোগীর স্বজনদের হাতে চেক তুলে দেন।

[৩] সচিব কে এম আব্দুস সালাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন এর ফান্ড থেকে এ ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের জন্য ৫০ হাজার টাকা করে, ও যারা নিহত হয়েছেন তাদের প্রতিটি পরিবারের জন্য দুই লাখ টাকা করে দেয়া হবে। ঢামেক হাসপাতাল বর্তমানে তিন জন রোগী ভর্তি রয়েছে। তাদের কে দেয়া হয়েছে। বাকিদের কেও এ সাহায্য দেয়া হবে বলে জানান তিনি।  পাশাপাশি যারা মারা গেছেন, এবং পরিচয় মিলেছে তাদের পরিবারদের কে দুই লাখ টাকার চেক দেয়া হবে। তিনি বলেন, আমাদের জানামতে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে।

[৪] ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে আহত হয়ে যারা এসেছেন, তাদের বিনা পয়সায় সকল চিকিৎসা করা হচ্ছে। আহতদের ব্যাপারে তিনি বলেন আমাদের এখানে বর্তমানে তিন জন নারী রোগী ভর্তি রয়েছে। তাদের অবস্থা ভালো আছে।

  • সর্বশেষ