শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০১:১৩ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় করোনায় একদিনে আর ও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৯৭

জিএম মিজান:[২] বগুড়ায় গত ২৪ঘন্টায় বৈশ্বিক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫জনের মৃত্যু হয়েছে ও উপসর্গ নিয়ে দুই হাসপাতালে ৮জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তিরা হলো-নাটোরের হায়দার হোসেন (৫৫), সারিয়াকান্দির আসাদুল (৪৭), জয়পুরহাটের গোলাম রব্বানী (৫২), দিনাজপুরের মোজাম্মেল হক (৫৫), গাবতলী উপজেলার দুলু মিয়া (৬৮)।

[৩] এছাড়াও গত ২৪ঘণ্টায় সরকারী বেসরকারী পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩২৮টি নমুনায় ৯৭জনের করোনা পজিটিভ হয়েছে। এদের মধ্যে সদরে ৭০জন, শাজাহানপুরে ১১জন, দুপচাঁচিয়ায় ৮জন, সারিয়াকান্দিতে ২জন, গাবতলীতে একজন ও শেরপুরে একজন। আক্রন্তের হার ২৯ দশমিক ৫৭ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছে ১০৫জন। শনিবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

[৪] বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৭৩জন করোনা পজিটিভ হয়েছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬ নমুনায় ২৪জন করোনা পজিটিভ হয়েছে। এনিয়ে জেলায় মোট ১৫ হাজার ৫২৪জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছে ১৩ হাজার ৪৫০জন এবং ৪৬০জনের মৃত্যু হয়েছে।

[৫] এছাড়াও ১হাজার ৬১৪ জন চিকিৎসাধীন রয়েছে।ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এ প্রতিবেদক-কে বলেন, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়ীতে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা চলছে। যদি কারও অবস্থা জটিল হয় তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়