শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জান্নাতুন নাঈম প্রীতি: শাড়ি গয়না আমাদের ব্যক্তিত্ব তৈরি করে না, আমাদের ব্যক্তিত্ব তৈরি করে আমাদের মেধা, সৃজনশীলতা এবং আত্মসম্মানবোধের মিশেল

জান্নাতুন নাঈম প্রীতি: আজকে আজমেরী হক বাঁধন যে শাড়ি গয়না পরে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন সেই শাড়ী গয়না পাইতে যে পরিমাণ হাহাকার তার এক পারসেন্ট হাহাকারও কী আজমেরী হক বাঁধনের সমান পরিশ্রম করতে কিংবা কান চলচ্চিত্র উৎসবে আগামীতে পা রাখার জন্য কোনো মেয়ে করবেন? পুরো পৃথিবীর ফ্যাশন ইন্ডাস্ট্রির ৮০ ভাগের বেশি জুড়ে কেবল নারীদের পোশাক। এই বিশাল ফ্যাশন ইন্ডাস্ট্রির একচ্ছত্র পোশাকের রমরমা বাজার তৈরি করতে পুরুষতান্ত্রিক সমাজের বিশাল একটা অবদান আছে। তুমি সারাদিন সাজো, মেকআপ করো আর পুরুষতান্ত্রিক সমাজ যাকে সুন্দর বলে প্রচার করেছে সেই সাইজের শারীরিক গঠন তৈরি করতে মূল সময় টা দাও। এইটাই পুরুষতন্ত্রের মূল চাওয়া। শাড়ি গয়না চমৎকার জিনিস, কিন্তু প্রধান না। শাড়ি গয়না আমাদের ব্যক্তিত্ব তৈরি করে না। আমাদের ব্যক্তিত্ব তৈরি করে আমাদের মেধা, সৃজনশীলতা এবং আত্মসম্মানবোধের মিশেল। বিশ্বাস না হলে দীপিকা পাড়ুকোন বা প্রিয়াঙ্কা চোপড়া যে পোশাক পরেছেন সেই একই পোশাক পরে দেখুন, আপনাকে ভিন্ন রকম লাগবে। এর কারণ কী? - এর কারণ হচ্ছে ব্যক্তিত্ব। আপনার শরীর আগুনে ঝলসে গেলে কিংবা এসিডে পুড়ে গেলে যা চলে যাবে না তা হলো আপনার ব্যক্তিত্ব। আজমেরী হক বাঁধনের ব্যক্তিত্ব একদিনে তৈরি হয়নি। ডিভোর্সের পর সিঙ্গেল মাদার হিসেবে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে, বাচ্চার অভিভাবকত্ব পেতে আইনের দ্বারস্থ হতে হয়েছে, তিনি নিজের মুখে গতকাল ডয়েচে ভেলেকে বলেছেন তার ক্রনিক ডিপ্রেশন আছে। এতোকিছু জয় করা একজন মানুষের ব্যক্তিত্ব কী তুচ্ছ বলেন? এই সমাজ চায় আপনি ব্যক্তিত্বের প্রতি যত্নবান না হয়ে কেবলমাত্র শাড়ি-গয়নার প্রতিই যত্নবান হোন। তাতেই তাদের জয়। তাদের বিজনেস ঠিকঠাক চলবে আর আপনি ঝাড়ুর বাড়ি খেয়েও নিজের অর্থনৈতিক মুক্তির দিকে অসহায় হয়ে তাকায়ে থাকবেন। আপনি প্রাণ ভরে সাজেন, নিজের টাকায় সাজেন, নিজের আত্মবিশ্বাসে সাজেন। কিন্তু ব্যক্তিত্ব না সাজিয়ে শুধু নিজেকে সাজালে হবে, বলেন? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়