শিরোনাম
◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ কোরিয়ায় ৭০ শতাংশ মানুষ এখনো পায়নি কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ

শ্রাবণী কবির: [২] দক্ষিণ কোরিয়ায় করোনার পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। দেশটিতে শুক্রবার করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩১৬ জন, যা করোনার শুরু থেকে এ পর্যন্ত দৈনিক সর্বোচ্চ শনাক্ত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৩৪৪ জন, শুধু জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩০০ জন। এপর্যন্ত মৃত্যুর সংখ্যা ২ হাজার ৩৬ জন। দেশটির মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষ এখনো কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ পায়নি। দ্য গার্ডিয়ান

[৩] দেশটির প্রেসিডেন্ট কিম বেউ কিউম সোমবার থেকে কঠোর বিধিনিষেধ জারি করেছেন, যা আগামী ২ সপ্তাহ পর্যন্ত স্থায়ী থাকবে। সন্ধ্যা ৬টার পর একসঙ্গে ২ জনের বেশি বাহিরে থাকতে পারবে না। ক্যাফে ও রেসটুরেন্টগুলো সীমিত পরিসরের খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। স্কুল-কলেজ, ক্লাব, গণপরিবহন, শপিংমল এবং অন্যান্য অফিসগুলো সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

[৪] স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, বিশেষ করে ২০ থেকে ৩০ বছরের মানুষ তুলনামূলক বেশি সংক্রমিত হচ্ছে। রাজধানীর প্রায় অর্ধেকের বেশি মানুষই করোনায় আক্রান্ত। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়