শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুইডেনে বিমান দুর্ঘটনায় নয়জনের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ

সাকিবুল আলম:[২] বৃহস্পতিবার সুইডিশ পুলিশ জানায়, সুইডেনের ওরেব্রোতে বিমান দুর্ঘটনায় নয়জন আরোহীর মৃতদেহ পাওয়া যায়। পুলিশ তাদের ওয়েবসাইটে আরও জানায়, এটি খুবই গুরুতর একটি দুর্ঘটনা। আরোহীদের সকলেই এ দুর্ঘটনায় মারা যায়। ইয়ন

[৩] পুলিশ জানায়, একটি ডিএইচসি-২ টারবো বিভার বিমান ৮ জন স্কাইডাইভার ও ১ জন পাইলট নিয়ে বিধ্বস্ত হয়। ওরেব্রো বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।

[৪] এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেন টুইটারে লিখেছেন, ওরেব্রোতে বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবরটি পেয়েছি। তবে এই কঠিন সময়ে নিহত ব্যক্তির পরিবার ও প্রিয়জনদের পাশে আমরা থাকবো।

[৫] এদিকে ২০১৯ সালে সুইডেনের উত্তরাঞ্চলে একই ধরনের বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছিলো। ওই দুর্ঘটনায়ও ৯ জন প্রাণ হারিয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়