শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরাতে গোল্ডেন ভিসা পাবে মেধাবী শিক্ষার্থী

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: [২] সংযুক্ত আরব আমিরাতে হাইস্কুলে (এখানকার হাইস্কুলের ক্লাস লেভেল বাংলাদেশের এইচএসসি পর্যন্ত) অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় প্রতি বিষয়ে শতকরা ৯৫ নম্বর প্রাপ্ত এবং সেদেশে অবস্থানরত তাদের পরিবারের সব সদস্যদের ১০ বছরের গোল্ডেন ভিসা দেবে দেশটির সরকার। গত সপ্তাহে আমিরাত সরকারের উদ্ধৃতি দিয়ে গালফ নিউজ ও খালিজ টাইমস এ তথ্য জানায়।

[৩] উল্লেখ্য, আরব আমিরাতে অবস্থানরত প্রচুর বাংলাদেশি ছেলে-মেয়ে দেশটির বিভিন্ন স্কুল-কলেজে পড়ালেখা করছে এবং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে দেশের সুনাম বৃদ্ধি করছে। মেধা বিকাশের মর্যাদায় ১০ বছরের গোল্ডেন ভিসা প্রদানের এ খবরটি তাদের প্রাপ্তির ক্ষেত্রে পড়ালেখায় আরো ব্যাপকভাবে উৎসাহ যোগাবে বলে মনে করেন অভিভাবকরা। এ জন্য আমিরাত সরকারকে মোবারকবাদ জানিয়েছেন তারা।

  • সর্বশেষ