শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ১১:২০ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ১১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জে আগুন : ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুডসের কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার ভেতরে আটকা থাকা শ্রমিকদের উদ্ধারে ধীরগতির অভিযোগ তুলে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ এখনও চলছে।

সরেজমিনে দেখা গেছে, উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন। কারখানার গেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে ইসলামী ব্যাংকের বুথও ভাঙচুর করেন তারা। এছাড়া শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের মাঝখানে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রাখে রাত সাড়ে ৯টা থেকে। এ সময় শ্রমিকদের স্বজন ও উত্তেজিত জনতা ঘটনাস্থলে কর্মরত পুলিশদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

স্বজনদের অভিযোগ, কারখানার ভেতরে এখনও অনেক শ্রমিক আটকে আছেন। তাদের উদ্ধারের অভিযান ধীর গতিতে চলছে। এছাড়া অনেক মরদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লোকচক্ষুর আড়ালে কারখানা থেকে বের করে নিয়ে যাচ্ছে।

শ্রমিকরা বলেন, আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ প্রতিটি সেকশনে থাকা সব গেট বন্ধ করে দেয়। ফলে অনেক শ্রমিক ভেতরে আটকা পড়েন। তাদের ভেতর থেকে বের করতে পর্যাপ্ত উদ্যোগ নিচ্ছে না প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ। ফলে আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

ঘটনাস্থলে উপস্থিত রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিমুদ্দিন বলেন, স্থানীয় কিছু উৎসুক জনতা ও শ্রমিক এবং স্বজনরা রাস্তায় বিক্ষোভ করছেন। তারা একটি অ্যাম্বুলেন্স ও ইসলামী ব্যাংকের বুথ ভাঙচুর করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।

উদ্ধার অভিযানের বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বিধায় ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে যাচ্ছে। তীব্রতা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ