শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৩:১২ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থীদের পরীক্ষা ফি মওকুফসহ ৩দফা দাবি জবি ছাত্র ফ্রন্টের

জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ এবং করোনার টিকা প্রদান করা সহ তিন দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (৮ জুলাই) সংগঠনটির সহ-সভাপতি সুমাইয়া সোমা ও সাধারণ সম্পাদক তানজিম সাকিবের যৌথ বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

[৩] তাদের দাবিসমূহ হল:(১)জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী,শিক্ষক, কর্মচকর্তা- কর্মচারীদের করোনা ভ্যাক্সিন দিয়ে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে।(২) ঈদের ছুটির আগে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নিরাপদে বাড়ীতে পৌঁছে দেয়ার ব্যবস্থা নিতে হবে। সকল ধরনের বেতন-ফি মওকুফ করতে হবে।

[৪] এসময় বিবৃতিতে তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখা বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন দাবি তুলেছেন এবং আদায় করেছেন। বর্তমান করোনাক্রান্তিতে গোটা দেশ যেখানে থমকে গেছে, জবি ২০ হাজার শিক্ষার্থীদের অবস্থা সেখানে ভয়াবহ।

[৫] গত দেড় বছর ধরে অনাবাসিক বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মেস-বাড়ি ভাড়া করে, টিউশন ও খন্ডকালীন চাকুরী করে পড়াশোনার খরচ বহন করছে।

[৬] এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনাকালীন শিক্ষার্থীদের স্বার্থে কোন পদক্ষেপ গ্রহণ না করে বরং করোনাকালীন আগে ও পরে বিভিন্ন পরীক্ষার ফি চাপিয়ে দিয়েছে। এতে শিক্ষার্থীদের ওপর বোঝা ও অমানবিকতার প্রকাশ ঘটেছে। তাই আমরা প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি অবিলম্বে এই দাবিসমূহ মেনে নেয়া হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়