শিরোনাম
◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ১০:৫০ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়ে উড়াল দিলেন মুস্তাফিজ ও রুবেলসহ ওয়ানডে দলের ৬ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক : [২] ওয়ানডে স্কোয়াডে থাকা ৬ ক্রিকেটার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশ্য রওনা হয়েছেন। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ৮ জুলাই ভোর ৪টা ২৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন তারা।

[৩] দেশটিতে পৌছে নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রæব, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মোহাম্মদ মিঠুনরা টেস্ট দলে থাকা ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে যোগ দেবেন।

[৪] টেস্ট দলে নেই কিন্তু ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে আছেন এমন ক্রিকেটারদের জিম্বাবুয়ে সফরসূচি আগেই নির্ধারণ করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে করোনার কারণে অনেক এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হবার উপক্রম।

[৫] যে কারণে নির্ধারিত সময়ের আগেই জিম্বাবুয়ে যাচ্ছেন ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররা। পরিবর্তিত সূচিতেও দুই দল আলাদাভাবেই জিম্বাবুয়ে যাত্রা করছে। এবার দুই দলের যাত্রার ব্যবধান মাত্র ১ দিন।

[৬] গত ২৯ জুন প্রথম দফায় দেশ ছাড়েন টেস্ট দলে থাকা ক্রিকেটাররা। এরপর আজ (৮ জুলাই) দেশ ছাড়লেন ওয়ানডে স্কোয়াডে থাকা ৬ ক্রিকেটার। ১৬ জুলাই থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ জুলাই।

[৭] জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজটি খেলবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে। সফরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই। আর গত ৭ জুলাই থেকে শুরু হয়েছে সিরিজের একমাত্র টেস্ট।

  • সর্বশেষ