শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০৮:৫৯ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর ৯ সরকারি হাসপাতালে আইসিইউ খালি নেই

শাহিন খন্দকার: [২] করোনা রোগী সংক্রমণের এই ঊর্ধ্বগতি আর মৃত্যুর মিছিলের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকার ৯ বড় সরকারি করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ফাঁকা নেই। অন্যান্য হাসপাতালগুলোতেও কমে আসছে আইসিইউ বেডের সংখ্যা। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

[৩] অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ৬ বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা হাসপাতালের ২৪ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেড, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের সবক’টিতে রোগী ভর্তি রয়েছে। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ১০টির মধ্যে ৩টি খালি রয়েছে,বি. এস, এম, এম, ইউ ২০টির মধ্যে ২টি খালি রয়েছে, এছাড়া ডিএনসিসি ডেডিকেটেড কোভিড১৯ হাসপাতালে ২১২টির মধ্যে ৭৫টি বেড ফাঁকা রয়েছে।

[৪] সরকারি হাসপাতালের মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হলেও সেখানে কোনও আইসিইউ বেড নেই। অর্থাৎ, রাজধানী ঢাকায় অধিদপ্তরের তালিকাভুক্ত সব মিলিয়ে সরকারি ১৬টি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য থাকা ৩৮৪টি বেডের মধ্যে রোগী ভর্তি আছেন ২৯৯ জন, ফাঁকা রয়েছে মাত্র ৮৫টি।

  • সর্বশেষ