শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৮:৩৭ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৭টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা

শাহাদাত হোসেন : [২] করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের দেওয়া লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারিতে রাউজান উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করা হয়েছে।

[৩] মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে রাউজান উপজেলার কাপ্তাই সড়কের উরকিরচর মদুনাঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা।

[৪] অভিযানে র‌্যাব,পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। তাঁর নেতৃত্বে মদুনাঘাট ব্রিজ এলাকায় বসেছে পুলিশের চেকপোস্ট।

[৫] লকডাউনের ষষ্ঠ দিনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের যাত্রীবাহী যানবাহন চলাচল এবং অনেককে জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে ঘোরাঘুরি করতে দেখা গেলে তাদের গুনতে হয় জরিমানা। অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করা না হলেও ৭টি মামলায় ৪ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা বলেন, বর্তমানে করোনার ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে সাধারণ জনগণকে সচেতন করতে মাঠে কঠোর অবস্থানে থেকেই কাজ করছি। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়