শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঁজিবাজারে আর্থিক লেনদেন বেড়েছে ২৬৬ কোটি ৬৯ লাখ টাকা

সমীরণ রায়: [২] টানা চারদিন সূচকের উত্থানের পর মঙ্গলবার পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন উভয় পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে দিনশেষে উভয় পুঁজিবাজারে আর্থিক লেনদেন বেড়েছে। এর মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ২৬ লাখ টাকা। অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক একছেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে ২৮ কোটি ৪৩ লাখ টাকা।

[৩] মঙ্গলবার দিনশেষে ডিএসইতে ৩৭৪টি কোম্পানির ৭৫ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৯৩৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ২২৪টির এবং ৮টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকা।

[৪] অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১২টি কোম্পানির ৩ কোটি ৬৮ লাখ ৬১ হাজার ৭২১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির কোম্পানির শেয়ারের দাম।

[৫] সিএসইতে ৮১ কোটি ৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ৫২ কোটি ৬২ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট কমে ১৭ হাজার ৯৭৫ পয়েন্টে নেমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়