শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০২:১৩ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামেক হাসপাতালে চলতি মাসের ৬ দিনেই ১০১ জনের মৃত্যু

মঈন উদ্দীন: [২] রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। জুলাই মাসের ৬ দিনেই করোনা ইউনিটে মৃত্যু হয়েছে ১০১ জনের। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।

[৩] মৃতদের মধ্যে নারী ৬ ও পুরুষ ১৩ জন। তাদের মধ্যে রাজশাহীর ১০, নাটোর ও নওগাঁর ২ জন করে, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের ১ জন করে রয়েছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ১৯ জনের মধ্যে ১১ জনই ষাটোর্ধ্ব। এ ছাড়া পঞ্চাশোর্ধ্ব ৬, ত্রিশোর্ধ্ব ও ত্রিশের নিচে ১ জন করে রয়েছেন। করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ৭৬ রোগী ভর্তি হয়েছে। এ সময় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৭৩ জন।

[৪] বর্তমানে এ হাসপাতালের করোনা ইউনিটে শয্যা সংখ্যা ৪০৫ থেকে ৪৫৪তে উন্নীত করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এ হাসপাতালে ৪৮৯ রোগী ভর্তি ছিলেন। এদিকে সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের দুইটি ল্যাবে ৭১২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২০১ জনের। রাজশাহী জেলার ৬৫৮ নমুনা পরীক্ষা করে ২৯১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। চাঁপাইনবাগঞ্জের ৫৪ জনের নমুনার মধ্যে ১০টি পজিটিভ আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়