শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০২:১১ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে টিসিবির পণ্য কিনতে ভিড়, নেই শারীরিক দূরত্ব

মঈন উদ্দীন: [২] সারাদেশের মতো রাজশাহীতেও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (৫ জুলাই) সকাল থেকে মহানগরের আটটি পয়েন্টে ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। তবে বিপদের কথা হচ্ছে এখানে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। শারীরিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে পুলিশ দেওয়া হলেও কোনোভাবেই ভিড় সামলানো যাচ্ছে না।

[৩] সাধারণ মানুষ আগের মতোই গা ঘেঁষাঘেঁষি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন। এতে সংক্রমণের শঙ্কা বেড়েছে।এদিকে রাজশাহীতে সোমবার থেকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। চলমান ‘কঠোর লকডাউনে’ নিম্ন আয়ের মানুষের জন্য ঈদুল আজহার ছুটি ছাড়া সাশ্রয়ী মূল্যে টিসিবির এ কার্যক্রম চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। বর্তমানে রাজশাহীর টিসিবির ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মসুর ডাল ও বোতলজাত সয়াবিন ভোক্তা সাধারণের কাছে বিক্রি করা হচ্ছে।

[৪] এ সময় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিটি পয়েন্টে পুলিশ দেওয়া হয়েছে। কিন্তু বাড়তি ভিড়ের কারণে এ ‘কঠোর লকডাউনেও’ স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছে না পণ্য কিনতে এসে। কেউই নিরাপদ দূরত্ব বজায় রাখছেন না। রাজশাহী টিসিবির গুদাম কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, রাজশাহী মহানগরের ৮টি পয়েন্টে সাশ্রয়ী মূল্যে টিসিবি এসব পণ্যগুলো বিক্রি করছে। একজন ডিলার ২ হাজার কেজি পণ্য পাবে। এর মধ্যে চিনি ৬০০ কেজি, তেল ১ হাজার কেজি ও মসুর ডাল থাকবে ৪০০ কেজি।

[৫] প্রতিটি পয়েন্টে স্বাস্থ্যবিধি মেনে টিসিবির পণ্য বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে সবাই টিসিবির ট্রাক থেকে প্রতিলিটার সয়াবিন তেল ১০০ টাকা, চিনি ৫৫ টাকা ও ডাল ৫৫ টাকা কেজি দরে কিনতে পারবেন। একজন ক্রেতা চার কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও চার লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এর আগে গত ৬ জুন টিসিবি সাশ্রয়ী মূল্যে সারাদেশে পণ্য বিক্রি শুরু করেছিল। যা গত ১৭ জুন পর্যন্ত চলে।

  • সর্বশেষ