শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০১:০৯ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের ছোট গরু রানী গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়তে যাচ্ছে

এম এ হালিম: [২] বিশ্বের সবচেয়ে ছোট গরু এখন বাংলাদেশে। অবাক হলেও বিষয়টা সত্যি। আশুলিয়ার একটি খামারে এমন গরুর দেখা মিলবে। মাত্র ২০ ইঞ্চি উচ্চতার গরুটি বাংলাদেশের হয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়তে চলেছে।

[৩] এলাকার মানুষেরও অঅগ্রহের কমতি নেই।প্রতিদিনই গোসল ও হাত পায়ের নিতে হয় আলাদা যত্ন। আচার-আচরনের জন্যই নাম রাখা হয়েছে রানী। ছোট আকৃতির গরুটি এখন লালন পালন হচ্ছে আশুলিয়ার পাথালীয়া ইউনিয়নের চারিগ্রামে শিকড় এগ্রো লিমিটেড ফার্মে। শখের বসে বছর খানেক নওগাঁ থেকে সাড়ে ৩ লাখ টাকায় প্রত্যন্ত গ্রামের কৃষকের খামার থেকে সংগ্রহ করে । মূলত ভূটানের বক্সার ভুট্টি জাতের বামন গরু এটি। খামারে ১২ টি এই জাতের গরুর মধ্যে দুই বছর বয়সী রানী সবচেয়ে ছোট।

[৪] শিকড় এগ্রো ফার্মের ব্যবস্থাপক তানভীর হাসান জানান, গরুটি ফার্মের সবচেয়ে আকর্ষনীয়। গুরুটি উচ্চতায় ২০ ইঞ্চি আর প্রস্থ ২৭ ইঞ্চি ও ওজন ২৬ কেজি। যা বিশ্বের সবচেয়ে ছোট গরু। গত ১ জুলাই গিনেজ বুক অফ ওয়াল্ড রেকর্ড দপ্তরে আবেদন করা হয়েছে।

[৫] তারা পরদিন ২ জুলাই গিনেজ বুক অফ ওয়াল্ড রেকর্ডের ম্যানেজমেন্ট টিম ইমেইলে যোগাযোগ করেছেন এবং পরবর্তী প্রক্রিয়ার হিসেবে শিকড় এগ্রোফার্ম গতকাল ৪ জুলাই ফরমপুরনসহ রানীর বিস্তারিত তথ্য ইমেইলে জমা দিয়েছে ওয়াল্ড রেকর্ডের দপ্তরে।

[৬] গরুটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেনর  অনেকেয়। যার দাম উঠেছে ১০ লাখ টাকার উপরে। গরুটি বিষয়ে জানতে পেরে আশেপাশের উৎসক জনতার আগ্রহের কমতি নেই। এছাড়া দর্শনার্থীদের জন্য দেখার ব্যবস্থা থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

[৭] এ বিষয়ে পশু চিকিৎসক ডা. আতিকুজ্জামান জানান, গরুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে এটা আর বাড় হওয়ার সম্ভাবনা নেই।গিনেজ বুক অফ ওয়াল্ড রেকর্ড মতে, সবশেষ ২০১৫ সালে ভারতে কেরালা রাজ্যে মানিক্যাম নামে গরুটি উচ্চতা ২৪ ইঞ্চি ও ৪০ কেজি ওজন নিয়ে ওয়াল্ড রেকর্ড স্বীকৃতি পায়। আর বাংলাদেশের রানীর উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন মাত্র ২৬ কেজি।

  • সর্বশেষ