শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাতকে বালু খেকোদের হামলায় নৌ-পুলিশের ইনচার্জসহ ৬ পুলিশ আহত

নুর উদ্দিন: [২] সুনামগঞ্জের ছাতকে রোববার রাতে চেলা নদীর নিয়ামতপুর এলাকায় নৌ-পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।

[৩] বালু খেকোদের হামলায় ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মঞ্জুর আলম, এসআই হাবিবুর রহমান, এএসআই সবুজ হোসেন, কন্সটেবল সাব্বির আহমদ, মোহাম্মদ শাহজাহান, সৈকত কুমার দেব আহত হয়। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হচ্ছে।

[৪] জানা যায়, চেলা নদী সংলগ্ন ছাতক বন বিভাগের জায়গা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলো কতিপয় বালু খেকোরা। বন বিভাগ থেকে এমন তথ্য পেয়ে ওই এলাকা পরিদর্শনে যায় নৌ পুলিশ। এসময় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে ফেরার পথে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে পিছন থেকে পুলিশের উপর হামলা করে বালু উত্তোলনকারীরা। এতে মামলার নথিপত্র, পুলিশের ৮টি মোবাইল, তিনটা হ্যান্ডকাফ লুট করে নিয়ে যায় হামলাকারিরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

[৫] খবর পেয়ে সোমবার দুপুরে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির আহত সদস্যদের দেখতে হাসপাতালে যান নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার (এসপি) শম্পা ইয়াসমিন। তিনি জানান, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারী যতই প্রভাবশালী হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়