শিরোনাম
◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরএমপিতে ওসির বিরুদ্ধে কনস্টেবলকে প্রাণনাশের হুমকির অভিযোগ

মঈন উদ্দীন: [২] রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণের বিরুদ্ধে একই থানার এক কনস্টেবলকে প্রাণনাশের হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছে।

[৩] ভুক্তভোগী কনস্টেবল মনিরুল ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানা রিতা ওসির বিচার চেয়ে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। পুলিশ কমিশনার অভিযোগটি তদন্তের জন্য আরএমপির উপ-কমিশনার রশিদুল হাসানের ওপর দায়িত্ব দিয়েছেন। তিনি ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে। এদিকে ওসির হুমকির ভয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় ভুক্তভোগী কনস্টেবল মনিরুল ইসলাম গত রোববার নগরীর কাশিয়াডাঙ্গা থানায় যোগ দিয়েছেন।

[৪] স্ত্রীর লিখিত অভিযোগে, গত ২৬ জুন বেলা প্রায় ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানার কনস্টেবল মনিরুল ইসলামকে থানার ভেতরে অন্যান্য পুলিশ সদস্যদের সামনে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ওসি। এসময় কনস্টেবল মনিরুল ইসলাম ওসির হুমকির ভয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে ওসির গাড়িতে করে রাজশাহী পুলিশ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে কনস্টেবল মনিরুলকে তিনদিনের বিশ্রামে থাকার পরামর্শ দেন।

[৫] এদিকে, ওসি নিবারণ চন্দ্র বর্মণ কর্তৃক প্রাণনাশের হুমকির অভিযোগে কনস্টেবল মনিরুল ইসলামের স্ত্রী বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। ঘটনা সম্পর্কে জানতে চাইলে ভুক্তভোগী কনস্টেবল মনিরুল ইসলাম বলেন, ওসির হুমকির ভয়ে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। আমার স্ত্রী পুলিশ কমিশনার স্যারের কাছে গিয়ে পুরো ঘটনা অবহিত করেন।

[৬] এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যায় বিচার পাবো কিনা তা নিয়ে চরম শংকায় রয়েছি। ভয়ে আমার পক্ষে কেউ স্বাক্ষী দিবে না। তবে পুলিশ কমিশনার স্যার আমাকে আশ্বস্ত করেছেন, তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। তদন্তসাপেক্ষে এর সুষ্ঠু বিচার চান।

[৭] অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, কনস্টেবল মনিরুল থানার মুন্সির দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি ঠিকমত দায়িত্ব পালন করেন না। তার কাজে চরম গাফিলতি রয়েছে। তাই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, অশ্লীল গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়।

[৮] জানতে চাইলে তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরএমপির উপ-কমিশনার রশিদুল হাসান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা সম্পর্কে এখন কিছুই বলা সম্ভব নয়। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ