শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ১১:০৭ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত রূপপুর প্রকল্পের ২৩১ রাশিয়ান কর্মী

রিয়াদ ইসলাম : [২] পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ২৩১ জন রাশিয়ান কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪৪ জন চারটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

[৩] রোববার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মেডিকেল অ্যাডভাইজার (রাশিয়ান ডেস্ক) চিকিৎসক মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তিদের যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে তিনজনের শ্বাসকষ্ট ছিল এবং একজনের ফুসফুস ৭০ শতাংশ আক্রান্ত হয়েছিল। তবে এখন সবার অবস্থা স্থিতিশীল।

[৪] আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৬ জন রাশিয়ার নাগরিক রাজশাহীর সিডিএম হাসপাতালে ভর্তি আছেন বলে হাসপাতালের পরিচালক শামীমা চৌধুরী জানিয়েছেন।

[৫] ঈশ্বরদীর নিউ গ্রিন সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকে ভর্তি ছিলেন ৩৫ জন। তাদের মধ্যে চারজন সুস্থ হয়ে রোববার হাসপাতাল ছাড়েন। এখন ৩১ জন চিকিৎসাধীন বলে জানান হাসপাতালটির সমন্বয়ক চিকিৎসক সাইফুল আলম। এ ছাড়া চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে ৬৭ জনকে।

[৬] প্রকল্পের চিকিৎসক মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, সেখানে প্রায় ৩ হাজার ৬০০ রাশিয়ান কর্মী কাজ করেন। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার এবং দ্বিতীয় ধাপে ৩০০ জনসহ মোট ১ হাজার ৩০০ জনকে রাশিয়ার তৈরি স্পুতনিক-ভি টিকা দেওয়া হয়েছে। যারা আক্রান্ত হলেন, তাদের মধ্যে ১০ জন টিকা নিয়েছিলেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়