শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ১০:০২ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান থেকে বিদেশি সেনা ফিরছে দেশে, পালাচ্ছে আফগান সেনা ও পুলিশ

রাশিদুল ইসলাম : [২] জার্মানি ও ব্রিটেনের একজন সেনাও নেই আফগানিস্তানে। দেশে ফিরছে মার্কিন সেনা। তালেবানরা একদিনে মার্কিন সেনাদের রেখে যাওয়া ৭শ যান ও অস্ত্র লুট করেছে। স্পুটনিক

[৩] আফগানিস্তানের উত্তরাঞ্চলের জেলাগুলো একে একে দখলে নিচ্ছে তালেবান যোদ্ধারা। রোববার রাতভর সংঘর্ষে একাধিক জেলা থেকে সরকারি বাহিনীর তিন শতাধিক সেনা প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে গেছে।

[৪] আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাজিকিস্তান সীমান্তের বদখশান প্রদেশের দিকে তালেবান যোদ্ধারা অগ্রসর হলে সেনারা পালিয়ে যায়। স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই ঘটনা ঘটে। তাজিকিস্তান বলছে, ভালো প্রতিবেশী এবং মানবিকতার খাতিরে আফগান সেনাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

[৫] আল-জাজিরার তথ্য অনুযায়ী, দেশটির কেন্দ্র এবং ৪২১টি জেলার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ এখন তালেবানদের দখলে। বদখশান প্রদেশের কাউন্সিল সদস্য মহিব-উল রহমানের অভিযোগ, এই অঞ্চলে কোনো ধরনের লড়াই ছাড়াই তালেবানরা দখল নিচ্ছে। এই ব্যর্থতার পেছনে সেনাদের দুর্বল মনোবলকে দায়ী করেছেন তিনি। রহমান বলেন, দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ জেলা কোনো লড়াই ছাড়াই নিয়ে নিচ্ছে তালেবানরা। দশ দিনে এভাবে দশটি জেলা দখলে নিয়েছে তারা। তিনি জানান, কয়েকশ পুলিশ এবং সেনা সদস্য আত্মসমর্পণ করে পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়