শিরোনাম
◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৯:২৪ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুদ্ধবিরতি বিষয়ে আলোচনার জন্য ইরিত্রিয়া থেকে সেনা প্রত্যহারের শর্ত দিয়েছে টিগ্রের যোদ্ধারা

নুরে আলম: [২] রবিবার এক বিবৃতিতে তারা একথা জানায়।রয়টার্স

[৩] টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট গতবছর ইথিওপিয়ান সেনাবাহিনী দ্বারা বিতাড়িত হবার পর সোমবার আবার জনগনকে উৎসাহিত করার জন্য ফিরে এসেছে।

[৪] তাদের ফিরে আসার পর প্রধানমন্ত্রী এবি আহমেদ একতরফা যুদ্ধবিরতির ঘোষণা করে। কিন্তু টিপিএলএফের মুখপাত্র গেটেচা এই ঘটনাকে রসিকতা বলে ব্যাঙ্গ করেছেন।

[৫] টিগ্রে সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা এই যুদ্ধবিরতির প্রস্তাবনা ভেবে দেখবো তবে তার আগে আমাদের কয়েকটি শর্ত মানতে হবে তাদেরকে। এই শর্তের মধ্যে প্রধান হলো এখানে আর কোনো হামলা হবেনা এই বিষয়ে সরকারকে লিখিত দিতে হবে।

[৬] বিবৃতিতে আরো বলা হয়, ইরিত্রিয়া ও আমহারা সেনাবাহিনীকে অবশ্যই টিগ্রে থেকে ফেরত নিতে হবে।এবং যুদ্ধ পূর্ব অঞ্চলগুলিতে পাঠাতে হবে। কিন্তু এই ব্যপারে প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেনি।

[৭] উল্লেখ্য, ২০১৮ সালে এবি ক্ষমতায় আসার আগ পর্যন্ত কয়েক দশক ধরে টিপিএলএফ কেন্দ্রীয় সরকারের উপর আধিপত্য বজায় রেখেছিলো। সরকার টিগ্রেতে সামরিক ঘাঁটির উপর আক্রমণের অভিযোগে গতবছর থেকে যুদ্ধ করে আসছে। আর এই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গিয়েছে।

  • সর্বশেষ