শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের স্মার্ট সিটির উন্নয়নে কাজ করতে আগ্রহী জাপান

কূটনৈতিক প্রতিবেদক: [২] রোববার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নওকি বলেন, আইসিটি এখন অর্থনীতির মূল চালিকা শক্তি।

[৩] জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (জাইকা) প্রযুক্তি নির্ভর মানবসম্পদ উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের ২০৪১ সালের জন্য মাস্টার প্ল্যান আরো উন্নত ও সমৃদ্ধ করতে পারে।

[৪] বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের অংশীদারিত্বের কথাও তুলে ধরে দেশটির রাষ্ট্রদূত কৌশলগত অংশীদারিত্বের বিকাশের মাধ্যমে উভয় দেশের সহযোগিতা আরও জোরদারে গুরুত্বারোপ করেন।

[৫] ডিজিটাল সিকিউরিটি এজেন্সির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জাপান-বাংলাদেশ আইটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ই-বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, জাপানি প্রশিক্ষকদের মাধ্যমে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, ডিজিটাল লিডারশিপ একাডেমি প্রতিষ্ঠিত, ই-গভর্নেন্স আরো টেকসই করা, বাংলাদেশ-জাপান ডিজিটাল সামিট আয়োজনের প্রস্তাব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

[৬] তিনি বলেন, শুধু স্মার্ট সিটির বিকাশই নয়, বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করতে এবং স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অটোমোবাইল এবং অন্যান্য ক্ষেত্রে জাপান সহযোগিতা করতে পারে।

[৭] আমরা ইতোমধে বাংলাদেশ-জাপান আইসিটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি প্রস্তাব পাঠিয়েছি। এরই মধ্যে ৩৯টি আইটি পার্ক প্রতিষ্ঠা করেছি। আইটি পার্কগুলোতে জাপানের আইটি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ রয়েছে।

  • সর্বশেষ